যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৭:১৫:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৭:১৫:৪৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৯ বার পঠিত
ছবি: সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা এই মাসের শেষে যুক্তরাষ্ট্র সফর করবেন। সরকারি সূত্রে জানা গেছে, ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তার সফরসূচি নির্ধারণ করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকবেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘে নিযুক্ত সিরীয় দূত।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
সফরের অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন প্রেসিডেন্ট আল-শারা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
এছাড়া নিউ ইয়র্কে অবস্থিত তুরস্কের কূটনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র “টার্কিশ হাউস” পরিদর্শনের সম্ভাবনাও রয়েছে। সেখানে প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বৈঠক হওয়ার আলোচনাও চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।