ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ইসরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল: ইতিহাসের অন্যতম মন্দার মুখে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১২:৪৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১২:৪৩:২৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
ইসরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল: ইতিহাসের অন্যতম মন্দার মুখে ছবি: সংগৃহীত
দখলদার ইসরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল (VC) খাত ২০২৫ সালে এক বিরল সংকটের সম্মুখীন হয়েছে। বছরের প্রথমার্ধে মাত্র ২৬ কোটি ডলার বিনিয়োগ এসেছে, যা আগের বছরের তুলনায় ৪০% কম। বিশ্লেষকরা মনে করছেন, সমস্যা মূলত বৈশ্বিক পরিস্থিতির কারণে নয়, বরং অভ্যন্তরীণ কাঠামোগত অসন্তোষ, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অস্থিতিশীলতা এবং বাজারে আস্থার অভাবে সৃষ্টি হয়েছে।
 
এ বছরের প্রথমার্ধে ভেঞ্চার ফান্ডের তহবিল সংগ্রহ ২৬ কোটি ডলারে নেমেছে, যেখানে ২০২৪ সালে তা ছিল ১২০ কোটি এবং ২০২১-২০২২ সালে প্রায় ৬০০ কোটি ডলার। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ধারা অব্যাহত থাকলে বছরের শেষে মোট বিনিয়োগ ৩৫ কোটি ডলারের বেশি হবে না। সুপরিচিত ফান্ড যেমন পিটানগো, ভিওলা, ভার্টেক্স এবং স্টেজ ওয়ান নতুন বিনিয়োগ থেকে সরে গেছে, আর বিশ্বখ্যাত অ্যান্ড্রিসেন হরোভিটজ এবং ইন্ডেক্স সম্পূর্ণভাবে ইসরায়েলি বাজার ত্যাগ করেছে।
 
KPMG ইসরাইলের প্রযুক্তি বিষয়ক প্রধান দিনা বাসকা-রাজ জানান, “বাজার সংকুচিত হচ্ছে এবং বিনিয়োগের অভাব ফান্ডগুলোকে সীমিত করতে বাধ্য করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সিকিউরিটি এখনও কিছুটা বিনিয়োগ আকর্ষণ করতে পারে, তবে পরিচ্ছন্ন শক্তি ও জীববিজ্ঞান খাত প্রায় উপেক্ষিত।”
 
নতুন স্টার্টআপগুলো, বিশেষ করে জেনারেটিভ এআই-এর ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলো কিছুটা তহবিল সংগ্রহ করতে পারলেও দুই-তিন বছর বয়সী কোম্পানিগুলোর জন্য বিনিয়োগের সুযোগ সীমিত। বিমা ও পেনশন সংস্থাগুলোর অধীনে প্রতিষ্ঠানিক ফান্ডও কার্যক্রম হ্রাস করেছে; প্রথমার্ধে এই প্রতিষ্ঠানগুলো ৮৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যার মাত্র ১৮ মিলিয়ন নতুন কোম্পানিতে গেছে।
 
হিব্রু দৈনিক গ্লোবসের প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগের মন্দা, রাজনৈতিক ঝুঁকি বৃদ্ধি এবং বাজারে আস্থা কমার কারণে অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগকারীরা ধীরে ধীরে সরে যাচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইসরায়েলের VC খাতের পুনরুদ্ধারে বহু বছর সময় লাগতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।