ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভারতের প্রধামন্ত্রী মোদি মণিপুরে যাওয়ার আগেই তার অভ্যর্থনার তোরণ ভাঙচুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১২:৪৬:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১২:৪৬:৩৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
ভারতের প্রধামন্ত্রী মোদি মণিপুরে যাওয়ার আগেই তার অভ্যর্থনার তোরণ ভাঙচুর ছবি: সংগৃহীত
সব ধরনের জল্পনার অবসান ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল শনিবার উত্তর-পূর্ব ভারতের মণিপুর সফরে যাচ্ছেন। মণিপুর রাজ্যের মুখ্য সচিব পুনিত কুমার গোয়েল শুক্রবার দুপুরে এই সফরের তথ্য নিশ্চিত করেন। সফরের মূল উদ্দেশ্য রাজ্যে উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং শান্তি স্থাপন।
 
সফরের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের ঘোষণা দেবেন, যার মোট মূল্য ৮,৫০০ কোটি রুপি। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, এই প্রকল্পগুলো রাজ্যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুখ্য সচিব পুনিত কুমার গোয়েল জানান, প্রধানমন্ত্রী মোদির এই সফরের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা এবং রাজ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
 
মণিপুর সফরের পাশাপাশি মোদি ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে পূর্ব ভারতের আরও একাধিক রাজ্যে যাবেন এবং সেখানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। শনিবার মণিপুর সফরের পর তিনি মিজোরামে কিছু প্রকল্পের ঘোষণা দেবেন। এরপর বিকেল ৫টা নাগাদ গুয়াহাটি, সেখান থেকে রোববার কলকাতা ও বিহারে যাওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ আগামী ৪৮ ঘণ্টায় প্রধানমন্ত্রী প্রায় নির্বাচনী গুরুত্বপূর্ণ সব রাজ্য ঘুরবেন।
 
তবে মণিপুর সফর নিরাপত্তার দিক থেকে উদ্বেগজনক হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার রাতে দুষ্কৃতকারীরা রাজধানী ইম্ফল থেকে চুড়াচাঁদপুর পর্যন্ত প্রধানমন্ত্রীর স্বাগত তোরণগুলো ভাঙচুর করে। যেখানে প্রধানমন্ত্রী হেলিকপ্টার অবতরণ করবেন, সেই স্থানের কাছাকাছিই কিছু তোরণ ধ্বংস করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও ভারতের নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনা অত্যন্ত সঙ্কেতমূলক হিসেবে দেখছে। ফলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে মণিপুরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।