ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

জাকসু নির্বাচন: ১২ হলের ভোটগণনা শেষ, বাকি হলে চলছে গণনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ১১:৩৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১১:৩৬:২১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১ বার পঠিত
জাকসু নির্বাচন: ১২ হলের ভোটগণনা শেষ, বাকি হলে চলছে গণনা সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগণনায় অগ্রগতি হয়েছে। শুক্রবার ভোর পর্যন্ত ২১টি আবাসিক হলের মধ্যে ১২টির ভোটগণনা শেষ হয়েছে। অবশিষ্ট ৯টি হলে এখনও গণনা চলছে। সব হলে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
 

কমিশনের এক সদস্য জানান, দুটি টেবিলে একসঙ্গে ভোটগণনার কাজ এগোচ্ছে। তবে ভোররাতে কিছু হলে প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় গণনা সাময়িকভাবে স্থগিত ছিল। যেখানে এজেন্টরা উপস্থিত ছিলেন, সেখানে ভোটগণনা অব্যাহত ছিল।
 

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট শেষে সব ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর থেকে গণনা শুরু হয়। পোলিং এজেন্টদের উপস্থিতিতে এই গণনা চলে, যেখানে মূলত হল সংসদের প্রার্থীদের প্রতিনিধিরা অংশ নেন।
 

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী সাংবাদিকদের জানান, বর্তমানে কেবল হল সংসদের ব্যালট গোনা হচ্ছে। জুমার নামাজের আগে কেন্দ্রীয় সংসদের গণনা শুরু হওয়ার সম্ভাবনা নেই, ফলে ফলাফল দুপুরের পর ঘোষণা হতে পারে।
 

তিনি আরও উল্লেখ করেন, সকাল থেকে টানা দায়িত্ব পালন করায় শিক্ষক ও কর্মকর্তারা ক্লান্ত হয়ে পড়েছেন। এর ফলে গণনার গতি কিছুটা মন্থর হয়েছে। তবে প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে কমিশন সচেষ্ট রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।