ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইসরাইলপন্থী এক্টিভিস্ট কার্কের মৃত্যু: তারেক রহমানের অবস্থান নিয়ে সমালোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৫:৪৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৫:৪৬:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ইসরাইলপন্থী এক্টিভিস্ট কার্কের মৃত্যু: তারেক রহমানের অবস্থান নিয়ে সমালোচনা ছবি: সংগৃহীত
ইসরায়েলের নীতি সমর্থন, মুসলিমবিদ্বেষী বক্তব্য এবং মানবতাবিরোধী অবস্থানের জন্য বিতর্কিত মার্কিন ডানপন্থী রাজনীতিবিদ চার্লি কার্ক নিহত হওয়ার পর বাংলাদেশে রাজনীতিক ও কিছু গণমাধ্যমের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক পোস্টে লেখেন, “উটাহতে চার্লি কার্কের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক বিশ্বাস কিংবা মতাদর্শের কারণে সহিংসতা হওয়া উচিত নয়। মানুষের ধর্ম বা দৃষ্টিভঙ্গি যেমনই হোক, এভাবে জীবন কেড়ে নেওয়া গ্রহণযোগ্য নয়।” তিনি হামলার নিন্দা জানিয়ে কার্কের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালামসহ বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম থেকেও শোক জানানো হয়।
 
তবে চার্লি কার্ক নিজেকে প্রকাশ্যে ইসরায়েলপন্থী হিসেবে পরিচয় দিতেন। তিনি গাজায় শিশু হত্যাকাণ্ডসহ ফিলিস্তিনিদের ওপর চালানো সহিংসতাকে বৈধতা দেওয়ার পক্ষে বক্তব্য দিয়েছেন এবং ইসরায়েলের অবস্থানকে সমর্থন করে আসছিলেন। কার্ক বলেছিলেন, “আমি খুবই প্রো-ইসরায়েল। আমি একজন ইভানজেলিক্যাল খ্রিস্টান, রক্ষণশীল ও ট্রাম্প সমর্থক। আর সারাজীবন আমি ইসরায়েলকেই সমর্থন দিয়ে এসেছি।”
 
এই প্রেক্ষাপটে তারেক রহমানের সমবেদনা জানানো নিয়ে নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে মন্তব্য করেন, এমন একজন বিতর্কিত চরিত্রের মৃত্যুতে শোক প্রকাশ করা মানে ইসরায়েলের গণহত্যাকে পরোক্ষ সমর্থন করা।
 
একজন লিখেছেন, “এমন ব্যক্তির প্রতি সমবেদনা জানানো মানে গাজায় নিহত শিশুদের প্রতি অবমাননা।” অপর একজনের মতে, “বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের সংগ্রামের পাশে থেকেছে। অথচ রাজনৈতিক নেতৃত্ব যদি হত্যাযজ্ঞকে আড়াল করা কারও মৃত্যুতে শোক জানায়, তবে তা সাধারণ মানুষের অবস্থানকে উপেক্ষা করা।”
 
শহিদ নামে এক ব্যবহারকারী মন্তব্য করেন, “বাংলাদেশি রাজনীতিক ও গণমাধ্যমের এই অবস্থান প্রমাণ করে তারা গণমানুষের চাওয়ার চেয়ে পশ্চিমা শক্তির তোষণে বেশি মনোযোগী। চার্লি কার্কের মৃত্যুতে শোক জানানো মানে গাজার রক্তাক্ত শিশুদের কান্নাকে উপহাস করা।” 

সূত্র: সোস্যাল মিডিয়া 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।