ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৬:০১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৬:০১:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক ছবি: সংগৃহীত
আমেরিকান ডানপন্থী এক্টিভিস্ট চার্লি কির্ক চরম ইসলাম বিদ্বেষী, ইহুদী সাপোর্টার,গাজা হত্যার সাপোর্টার, রাজনৈতিক বিশ্লেষক , ট্রাম্পের  সমর্থক এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক গুলিতে নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরে ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য চলাকালীন এ হামলার ঘটনা ঘটে। ৩১ বছর বয়সী কার্ককে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনাস্থল ছিল তার চলমান “American Comeback Tour”-এর অংশ। বিশ্ববিদ্যালয়ের Turning Point USA চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে কার্ক তার পরিচিত “Prove Me Wrong” ফরম্যাটে শ্রোতাদের সঙ্গে বিতর্কে যুক্ত ছিলেন। ঠিক এ সময়ই অজ্ঞাত দিক থেকে গুলি চালানো হয়।
 
এফবিআই শুরুতে সন্দেহভাজন একজনকে আটক করলেও প্রমাণের অভাবে পরে ছেড়ে দেওয়া হয়েছে। হামলাকারী এখনো অজ্ঞাত থাকায় তদন্ত জোরদার করা হয়েছে।
 
চার্লি কার্ক ছিলেন রিপাবলিকান ঘরানার প্রভাবশালী তরুণ মুখ এবং দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ইসরায়েলের সমর্থক হিসেবে পরিচিত। বিশেষত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার পক্ষে অবস্থান নেওয়ায় তাকে ঘিরে ব্যাপক বিতর্ক ছিল। তার মৃত্যুর পর ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভির সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে তাকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলকে সমর্থন করার জন্য।
 
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার সাম্প্রতিক এই ঘটনা স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার পেছনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।