ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

কাতারে হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলের হামলা, নামাজ পড়তে গিয়ে রক্ষা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ১১:১২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১১:১২:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
কাতারে হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলের হামলা, নামাজ পড়তে গিয়ে রক্ষা ছবি সংগৃহীত

কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে ওই সময় নেতারা নামাজ পড়তে অন্যত্র যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা। ব্রিটিশ আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাত–এর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এবং জুইশ ক্রনিকালস এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামাস নেতাদের মোবাইল ফোন ট্র্যাক করে তাদের অবস্থান চিহ্নিত করে ইসরায়েলি বিমান বাহিনী। এরপর কাতারের আবাসিক এলাকার একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসেছিলেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়াসহ কয়েকজন। তবে তারা নামাজ আদায় করতে গিয়ে ভবনের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

হামলায় সংশ্লিষ্ট ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও হামাস নেতাদের কোনো ক্ষতি হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মূল অবস্থানে না থাকায় নেতারা অল্পের জন্য রক্ষা পান। তবে গোয়েন্দা নজরদারি ও মোবাইল ট্র্যাকিংয়ের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

এর আগে একই কৌশলে ইরানে হামলা চালায় ইসরায়েল, যেখানে হামাসের মিত্র ইরানি কর্মকর্তাদের প্রাণহানি ঘটে। বিশ্লেষকরা বলছেন, মোবাইল ফোন ট্র্যাক করে হামলা চালানো ইসরায়েলের দীর্ঘদিনের কৌশল, যা আবারও নতুন করে সামনে এলো কাতারের ঘটনার মাধ্যমে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।