ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ইসরাইলে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, আইডিএফের প্রতিরোধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১০:৫৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১০:৫৪:১১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
ইসরাইলে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, আইডিএফের প্রতিরোধ ছবি সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরাইলের তেল আবিব ও মধ্যাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। শনিবার (১৩ সেপ্টেম্বর) ইসরাইলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজতে শুরু করলে দেশটির প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার পদক্ষেপ নেয়। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে।
 

আইডিএফের (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) মতে, সতর্কতা সংকেতের সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্রের গতিপথ শনাক্ত করা হয় এবং তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসনের জবাবে হুতিরা প্রায়ই ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে; পাল্টা হিসেবে ইসরাইল ইয়েমেনে বিমান হামলা চালায়।
 

এদিকে ইসরাইলি হামলায় গাজা উপত্যকার বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সম্প্রতি গাজা সিটিতে নেতানিয়াহু সরকারের বাহিনীর হামলায় একটি বহুতল আবাসিক ভবন বিধ্বস্ত হয় এবং একাধিক হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়।
 

চলমান সহিংসতা ও অবরোধ বন্ধে আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদ একটি সাত পাতার ঘোষণা অনুমোদন করে, যা সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে জুলাইয়ে হওয়া আন্তর্জাতিক সম্মেলনের ভিত্তিতে তৈরি। ১৪২টি দেশ পক্ষে, ১০টি বিপক্ষে এবং ১২টি ভোটদানে বিরত থাকে। ঘোষণায় বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলা যেমন নিন্দনীয়, তেমনি গাজায় ইসরাইলের নির্বিচার বোমাবর্ষণ, অবরোধ ও অনাহারও অমানবিক। এতে সৃষ্ট ভয়াবহ মানবিক সংকটের অবসান ও দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য সময়সীমা নির্ধারণ করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।