ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ঘরে বসেই সহজে এনআইডি তথ্য সংশোধনের নিয়ম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১১:০৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১১:০৭:৩৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
ঘরে বসেই সহজে এনআইডি তথ্য সংশোধনের নিয়ম ছবি সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট আইডি কার্ড দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যকলাপে অপরিহার্য একটি নথি। ২০০৮ সালের ২২ জুলাই থেকে বাংলাদেশে নাগরিকদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয় এবং ২০১৬ সালের ২ অক্টোবর চালু হয় ইলেকট্রনিক চিপযুক্ত স্মার্ট কার্ড। ২০২০ সাল থেকে অনলাইনে আবেদন ও সেবা গ্রহণের সুবিধাও চালু হয়েছে।
 

আগে জাতীয় পরিচয়পত্রে নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম বা ঠিকানায় কোনো ভুল হলে তা সংশোধনের জন্য নির্বাচন অফিসে বারবার যেতে হতো। এখন নির্বাচন কমিশনের ডিজিটাল সেবা ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে সহজ প্রক্রিয়ায় তথ্য সংশোধন করা যাচ্ছে। সঠিক নথি জমা দিলে সাধারণত ৭ থেকে ১৫ দিনের মধ্যে সংশোধন সম্পন্ন হয়।
 

অনলাইনে সংশোধন প্রক্রিয়ার ধাপগুলোর মধ্যে রয়েছে: প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান বা ছবি প্রস্তুত রাখা, services.nidw.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে লগইন করা, প্রোফাইল এডিট করে সঠিক তথ্য পূরণ করা, বিকাশ বা রকেটের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা এবং প্রমাণপত্র আপলোড করে আবেদন জমা দেওয়া। আবেদন শেষে ফরম ডাউনলোড করে রাখতে হয়। তবে নতুন ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে ফরম জমা দিতে হয়; আর শিক্ষাগত যোগ্যতা, পেশা, ধর্ম বা মোবাইল নম্বরের মতো তথ্য অনলাইনে সহজেই সংশোধনযোগ্য।
 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সঠিক নথি জমা দিলে দ্রুত সময়ের মধ্যেই স্মার্ট কার্ডের ভুল সংশোধন সম্ভব হচ্ছে, ফলে নাগরিকদের সময়, খরচ ও ভোগান্তি কমছে।
 

নাম, জন্মতারিখ বা পিতা-মাতার নাম সংশোধনের জন্য এসএসসি/এইচএসসি সনদ, জন্মনিবন্ধন, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, সার্ভিস বই, কাবিননামা, সন্তানের বা পিতা-মাতার এনআইডির কপি দিতে হয়। জন্মতারিখ পরিবর্তনের ক্ষেত্রে এসএসসি সনদ ও ডিজিটাল জন্মনিবন্ধন বাধ্যতামূলক।

এনআইডি তথ্য সংশোধনে বর্তমানে ২৩০ টাকা, অন্যান্য তথ্য সংশোধনে ১১৫ টাকা এবং উভয় তথ্য সংশোধনে ৩৪৫ টাকা ফি দিতে হয়। রিইস্যুর ক্ষেত্রে সাধারণ সেবায় ৩৪৫ টাকা ও জরুরি সেবায় ৫৭৫ টাকা দিতে হয়।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।