ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি জিতু, জিএস মাজহারুল ও এজিএস মেঘলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১২:১৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১২:১৫:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি জিতু, জিএস মাজহারুল ও এজিএস মেঘলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। অপরদিকে, ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
 

ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পরে গণনা কার্যক্রম সম্পন্ন হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোট প্রদানের আনুষ্ঠানিক সময়সীমা ছিল বিকেল ৫টা পর্যন্ত, তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে দীর্ঘ লাইনের কারণে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলতে থাকে। এবার মোট আটটি প্যানেল নির্বাচনে অংশ নেয়, যার মধ্যে দুইটি ছিল স্বতন্ত্র প্যানেল। এদের মধ্যে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু। একই প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মো. শাকিল আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁঞা প্রতিদ্বন্দ্বী ছিলেন।
 

নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।