ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু আজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০১:২১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০১:২১:১৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু আজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ আজ রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন অফিস থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এবারের নির্বাচনে হল সংসদের মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা। মনোনয়ন সংক্রান্ত কার্যক্রমে প্রার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।
 

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানিয়েছেন, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ১৪ সেপ্টেম্বর সকাল থেকেই শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের বাইরে ফরম সংগ্রহ বা জমা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। প্রতিটি প্রার্থীকে একটি ডোপ টেস্ট কার্ড প্রদান করা হবে, যা পূরণ করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে জমা দিতে হবে। এ সময় প্রার্থীদের ৩৫০ টাকা ফি পরিশোধ করতে হবে।
 

চাকসুর কেন্দ্রীয় সংসদে মোট ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদে ১৬টি করে পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। গত ২৮ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর শুধুমাত্র মনোনয়ন সংগ্রহের দিন। ১৫ ও ১৬ সেপ্টেম্বর দুদিন মনোনয়ন সংগ্রহ ও জমাদান চলবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, এরপরই শুরু হবে গণনা।
 

এছাড়া আজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।