ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

পশ্চিমবঙ্গ সীমান্তে আটক ১০ বাংলাদেশি হস্তান্তর করল বিএসএফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৫:০১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৫:০১:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
পশ্চিমবঙ্গ সীমান্তে আটক ১০ বাংলাদেশি হস্তান্তর করল বিএসএফ সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গ থেকে আটক হওয়া ১০ বাংলাদেশিকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবির কাছে ফিরিয়ে দিয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
 

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে। তারা রাঙামাটি, চট্টগ্রাম, সাতক্ষীরা, গাজীপুর ও বাগেরহাট জেলার বাসিন্দা। বিএসএফ প্রথমে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাদের আটক করে। পরবর্তীতে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
 

হস্তান্তরের পর শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা সদর থানায় তাদের নিয়ে আসা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, যাচাই-বাছাই শেষ হলে তাদের স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে। সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয়, তবে প্রতিবারই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।