ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

যাত্রাবাড়িতে নিখোঁজ মাদ্রাসাছাত্র ফাহিমের খোঁজ মেলেনি ছয় দিনেও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৫:১০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৫:১০:৫২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
যাত্রাবাড়িতে নিখোঁজ মাদ্রাসাছাত্র ফাহিমের খোঁজ মেলেনি ছয় দিনেও সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ি থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্র মুয়াজ হাসনাত ফাহিমের সন্ধান মিলছে না ছয় দিনেও। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা, সঙ্গে ছিল কাপড় ভর্তি একটি কালো ব্যাগ। ফাহিমের উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি এবং গায়ের রং ফর্সা।
 

পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ কাজলার নয়ানগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন ফাহিম। যাত্রাবাড়ির কোনাপাড়া মা’হাদু উলুমিল কুরআন মাদ্রাসায় তিনি হেফজ শেষ করে বর্তমানে গ্রুপ-৭ এর শিক্ষার্থী ছিলেন এবং হোস্টেলে অবস্থান করতেন। অসুস্থতার কারণে গত ৪ সেপ্টেম্বর বাসায় ফেরার পর চিকিৎসা শেষে ৮ সেপ্টেম্বর সকালে মাদ্রাসায় ফেরত পাঠানো হয়। তার বাবা আবুল কালাম জানান, যাত্রাবাড়ির কাজলারপাড় এলাকায় একটি হাসপাতালের সামনে থেকে লেগুনায় ওঠার পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।
 

পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে ৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০০০) করেন। তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ জহির উদ্দিন বলেন, ফাহিমের কাছে কোনো মোবাইল ফোন না থাকায় খোঁজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে এবং অনুসন্ধান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।