ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

জাকসু নির্বাচনে অনিয়ম অভিযোগে দুই কমিশনারের পদত্যাগ, প্রধান নির্বাচন কমিশনারের পাল্টা বক্তব্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৫:০৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৫:০৬:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
জাকসু নির্বাচনে অনিয়ম অভিযোগে দুই কমিশনারের পদত্যাগ, প্রধান নির্বাচন কমিশনারের পাল্টা বক্তব্য সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে একে একে পদত্যাগ করেছেন দুই নির্বাচন কমিশনার। শুক্রবার ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি মাফরুহি সাত্তার দায়িত্ব ছাড়েন। শনিবার নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রতিনিধি ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সমাজবিজ্ঞান অনুষদের আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগপত্র জমা দেন।
 

তাদের পদত্যাগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধ্যাপক মো. মনিরুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, “কিছু মানুষের দাবির কারণে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হয়েছে। এ কারণে ফলাফল ঘোষণায় বিলম্ব হয়। অথচ যারা প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারাই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন।” তিনি প্রশ্ন তুলেছেন, যদি ভোট প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকে তবে ভোটগ্রহণের দিনই কেন পদত্যাগ করা হয়নি?
 

শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, ভোট গণনার কাজে একাধিক শিক্ষক যুক্ত ছিলেন এবং তা সাংবাদিকদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। তিনি আরও দাবি করেন, “কারচুপি বা জাল ভোট প্রমাণ করা গেলে আমি চাকরি ছেড়ে চলে যাব, এমনকি পেনশনের অর্থও নেব না।”
 

মনিরুজ্জামান জানান, প্রতিটি হলে কয়েক ধাপে ভোটার যাচাই করা হয়েছে, যেখানে প্রার্থীদের এজেন্ট, পোলিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি ভোটগ্রহণ প্রক্রিয়া সার্বক্ষণিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ ও জায়ান্ট স্ক্রিনে প্রদর্শিত হয়েছে। তার ভাষায়, “সবার সামনেই ভোট হয়েছে, আর কেউ আমাকে কারচুপির অভিযোগ আনেনি।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।