ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

মরণফাঁদে লক্ষ্মীপুর-রায়পুর-ঢাকা সড়ক: ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যাত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১০:৪০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১০:৪০:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
মরণফাঁদে লক্ষ্মীপুর-রায়পুর-ঢাকা সড়ক: ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যাত্রী ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-রায়পুর-ঢাকা আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে বেহাল অবস্থায় পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানা-খন্দ তৈরি হওয়ায় যান চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন হাজারো যানবাহন ও যাত্রী জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে সময় অপচয় ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
 

সরেজমিন দেখা যায়, রায়পুরের বর্ডার বাজার থেকে লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ৩৯ কিলোমিটার সড়কের ইট খোয়া উঠে গেছে, ভেঙে পড়েছে সড়কের সোল্ডার। এ কারণে বড় বড় যানবাহন হেলেদুলে চলাচল করছে, ছোট গাড়ি ও মোটরসাইকেল চালানো হয়ে উঠছে বিপজ্জনক। যাত্রীরা বলছেন, যেখানে আগে ৪০ মিনিটে যাতায়াত করা যেত, এখন তা পার হতে লাগে দুই ঘণ্টা। এতে গাড়ি নষ্ট হচ্ছে, যাত্রীদের বাড়ছে দুর্ভোগ।
 

গত সপ্তাহে সড়কের বেহালদশায় নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রগঞ্জ বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস খালে পড়ে ৫ জন নিহত এবং ১৫ জন আহত হন। এর আগে একই এলাকায় দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, সড়কটি এখন ‘মরণফাঁদে’ পরিণত হলেও প্রশাসনের টনক নড়ছে না।

চালক ও যাত্রীরা বলছেন, এ সড়ক ব্যবহার করা এখন বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। বিকল্প পথ না থাকায় জীবন ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার আগেই রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। এ অবস্থায় দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
 

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম স্বীকার করেছেন, চার লেন প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় এখনো বড় কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তবে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে, কার্যাদেশ পেলে সংস্কার কাজ শুরু হবে।
 

এই সড়ক দিয়ে চট্টগ্রাম, ভোলা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ নিয়মিত যাতায়াত করেন।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।