ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নির্বাচিত হলে নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা জোহরান মামদানির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১০:০২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১০:০২:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
নির্বাচিত হলে নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা জোহরান মামদানির ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন, তিনি নির্বাচিত হলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ দেবেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মামদানি নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং তিনি সেটি সম্মান করবেন।
 

মামদানি ব্যাখ্যা করেন, যুক্তরাষ্ট্র আইসিসির কর্তৃত্ব স্বীকৃতি না দিলেও তিনি বিমানবন্দরে নেতানিয়াহুকে আটক করার নির্দেশ দিতে প্রস্তুত। তার ভাষায়, নিউইয়র্ক শহরকে আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াতে হবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ ফেডারেল আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে এবং বাস্তবে তা কার্যকর হওয়া কঠিন। কারণ শহর বা রাজ্য পর্যায়ে কোনো অপরাধের অভিযোগ না থাকলে গ্রেফতার সম্ভব নয়, পাশাপাশি রাষ্ট্রপ্রধান হিসেবে নেতানিয়াহু দায়মুক্তিও পেতে পারেন।
 

নিউইয়র্ক যুক্তরাষ্ট্রে ইহুদিদের দ্বিতীয় বৃহত্তম আবাসস্থল হওয়ায় এমন ঘোষণা মামদানিকে তীব্র সমালোচনার মুখে ফেলতে পারে। তবুও তিনি বলছেন, রাজ্য ও স্থানীয় ডেমোক্র্যাটরা এমন সিদ্ধান্ত নিতে পারেন যা ফেডারেল সরকার নেবে না। উদাহরণ হিসেবে তিনি ২০০৪ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সমকামী দম্পতিদের বিবাহ লাইসেন্স ইস্যু করার ঘটনাটি উল্লেখ করেন, যা তৎকালীন ফেডারেল আইনের বিরোধী ছিল।
 

মামদানি জানান, তিনি শুধু নেতানিয়াহুর ক্ষেত্রেই নয়, ২০২৩ সালে আইসিসির গ্রেফতারি পরোয়ানা পাওয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করবেন। নভেম্বরের নির্বাচনে এগিয়ে থাকা এই প্রার্থী বলেন, “এটি এমন একটি বিষয় যা আমি বাস্তবে রূপ দিতে চাই।”

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।