ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

জাকসুর ভিপি নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০১:০৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০১:০৭:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
জাকসুর ভিপি নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। শনিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। এ বছর নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন, যা সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় রাজনীতিতে শিক্ষার্থীদের উচ্চমাত্রার অংশগ্রহণকে ইঙ্গিত করে।
 

আব্দুর রশিদ জিতু দীর্ঘদিনের আন্দোলননির্ভর রাজনীতির জন্য আলোচিত। কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও প্রথম দিকেই আক্রমণের শিকার হয়ে আলোচনায় আসেন। জুলাই আন্দোলনের ঘটনায় তিনি ক্যাম্পাস ও দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে পরিচিত হয়ে ওঠেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন এবং প্রথম দিকে আন্দোলন পরিচালনার মূল দায়িত্বও তার হাতে ছিল।
 

আরিফ সোহেলের গ্রেপ্তারের পর জিতু ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন কার্যক্রম পরিচালনা করেন। পরে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামের নতুন প্ল্যাটফর্ম গড়ে তোলেন। বর্তমানে তিনি এই সংগঠনের আহ্বায়ক হিসেবে বিভিন্ন কর্মসূচির নেতৃত্ব দিয়ে আসছেন।
 

এবারের জাকসু নির্বাচনে সহসভাপতি পদে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন, আর সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন প্রার্থী। পুরো নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬ এবং কেন্দ্রীয় সংসদের মোট ২৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।