ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বিপুল জয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০১:৩৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০১:৩৯:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বিপুল জয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের মোট ২৫টি পদে অনুষ্ঠিত এ নির্বাচনে তারা ২০টি পদে বিজয় অর্জন করেছে। বাকি পাঁচটি পদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদ এবং আরও দুইটি পদে প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থীরা দু’টি পদে জয় লাভ করেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিনেট ভবনে নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা যায়।
 

সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলে জয়ী হওয়া পদগুলোর মধ্যে রয়েছে সাধারণ সম্পাদক (জিএস) এবং যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) এর দু’টি পদ। জিএস পদে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম এবং এজিএস পদে জয় পেয়েছেন ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা। শীর্ষ পদ ছাড়াও শিক্ষা ও গবেষণা, পরিবেশ, সাহিত্য, সংস্কৃতি, নাট্য, ক্রীড়া, তথ্যপ্রযুক্তি, সমাজসেবা, স্বাস্থ্য, পরিবহন ও যোগাযোগসহ বিভিন্ন সম্পাদকীয় পদে শিবির-সমর্থিত প্রার্থীরা এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন। কার্যকরী সদস্য পদেও বিপুল সংখ্যক প্রার্থী বিজয়ী হয়েছেন।
 

এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৭৫৯ ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ ভোট প্রদান করেছেন শিক্ষার্থীরা। ২৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীর সংখ্যা ছিল মাত্র ৬ জন। এবারের নির্বাচনে অংশ নেয় মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল, যা দীর্ঘদিন পর শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ সৃষ্টি করে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।