ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বাংলাদেশ-চীন প্রদর্শনীতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়ার আশাবাদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৬:২২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৬:২২:২৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
বাংলাদেশ-চীন প্রদর্শনীতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়ার আশাবাদ ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং বিনিয়োগ বাড়াতে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে দুই দেশের যৌথ প্রদর্শনী। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বলেন, এই আয়োজন শুধু প্রদর্শনী নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের অগ্রযাত্রা আরও গতিশীল করবে।
 

শুক্রবার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, গত এক বছরে বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রায় ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার মতে, এই প্রদর্শনী উদ্যোক্তাদের উদ্ভাবন ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি করবে, যা দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।
 

বাংলাদেশে চীনা দূতাবাস ও চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে এই আয়োজন করছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর অংশ হিসেবে প্রদর্শনীতে প্রকৌশল, অবকাঠামো, প্রযুক্তি, লজিস্টিকস, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও আর্থিক খাতের উদ্যোক্তারা অংশ নিয়েছেন।
 

শেখ বশিরউদ্দীন বলেন, এই উদ্যোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পৃক্ততায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং পারস্পরিক সহযোগিতা আরও গভীর করবে।
 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি পদ্মা রেল লিংক ও কর্ণফুলী টানেলসহ চীনের অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বলেন, এসব রূপান্তরমূলক প্রকল্প জাতীয় যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ঘটিয়েছে, শিল্পায়নে সহায়তা করেছে এবং আঞ্চলিক বাণিজ্য পথকে আরও প্রসারিত করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।