ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ঠাকুরগাঁওয়ে সরকারি গাড়ি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, তদন্তে তিন সদস্যের কমিটি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৮:২৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৮:২৬:০০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩৩ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে সরকারি গাড়ি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, তদন্তে তিন সদস্যের কমিটি ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সরকারি গাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জবাইদুল কবিরকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের সার্কিট হাউজ চত্বরে এ ঘটনা ঘটে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতেই ওষুধগুলো জব্দ করা হয়।

ফরিদা আখতার জানান, সরকারি বরাদ্দকৃত ওষুধ নষ্ট হওয়ার ঘটনায় কারও দায় এড়ানোর সুযোগ নেই। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৌসুমী আক্তারের সরকারি গাড়ির পেছনে ওষুধগুলো পাওয়া যায়। তল্লাশির সময় গাড়িচালক মো. জয়নাল আবেদীনকে আটক করে পুলিশ। জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস ওষুধগুলো জব্দ করেন। পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িকভাবে জেলায় অবস্থান সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সার্কিট হাউজে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আবদুর রউফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভা শেষে সার্কিট হাউজ প্রাঙ্গণে গাড়িটি তল্লাশি চালিয়েই ওষুধের মজুদ ধরা পড়ে।

খামারিদের অভিযোগ, প্রান্তিক পর্যায়ে বরাদ্দ দেওয়া সরকারি ওষুধ অনেক সময় সঠিকভাবে বিতরণ হয় না। কর্মকর্তারা বেসরকারি কোম্পানির সঙ্গে আর্থিক সুবিধার কারণে সরকারি ওষুধ অবহেলায় ফেলে রাখেন। তাদের মতে, এ ঘটনায় কেবল চালক নয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও দায়ী করা উচিত।

জেলা প্রশাসন জানিয়েছে, তিন সদস্যের তদন্ত কমিটি দ্রুত কাজ শুরু করবে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।