ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত নাটোরের শেখ রিফাদ মাহমুদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৮:৪০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৪:৫৬:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত নাটোরের শেখ রিফাদ মাহমুদ ছবি সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থী নেতৃত্বে গুরুত্বপূর্ণ অর্জন করলেন বাংলাদেশের এক তরুণ। নাটোরের শেখ রিফাদ মাহমুদ কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএসএ) ভাইস প্রেসিডেন্ট (ডেমোক্রেসি অ্যান্ড পার্টিসিপেশন) নির্বাচিত হয়েছেন। ভারত, ঘানা, নাইজেরিয়া ও কেনিয়ার পাঁচ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি এ পদে নির্বাচিত হন।

নাটোর শহরের কানাইখালী এলাকার বাসিন্দা রিফাদ বর্তমানে রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা শেখ মো. রকিবুল ইসলাম সিংড়ার বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। রিফাদ জাতিসংঘ যুব উপদেষ্টা পর্ষদ বাংলাদেশের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত ১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৬ দেশের জাতীয় ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। প্রতিটি দেশ থেকে একজন করে ডেলিগেট ভোট প্রদান করেন। নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সংগঠনের ১০টি নেতৃত্বস্থানীয় পদে দায়িত্বশীলরা নির্বাচিত হন।

নির্বাচিত হওয়ার পর শেখ রিফাদ মাহমুদ বলেন, “আমি বিশ্বাস করি গণতান্ত্রিক অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব। সব দেশের শিক্ষার্থীর জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, আর্থিক চ্যালেঞ্জের কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে সমস্যায় পড়ে। তাই শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহায়তার সংস্কৃতি গড়ে তুলতে হবে, যাতে কেউ অর্থাভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

রিফাদের বাবা অধ্যক্ষ শেখ রকিবুল ইসলাম ছেলের এ অর্জনে গর্ব প্রকাশ করে বলেন, তিনি আশা করছেন রিফাদ আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধিকার ও অংশগ্রহণ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনও রিফাদের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০১২ সালে মরিশাসে অনুষ্ঠিত কমনওয়েলথ শিক্ষামন্ত্রীদের সম্মেলনে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গঠিত হয়। সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, উচ্চশিক্ষায় সুযোগ বৃদ্ধি, ভিসা ও আর্থিক সহায়তা সহজতর করা, মানসিক স্বাস্থ্য নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। বর্তমানে এটি ৫৬টি দেশের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।