ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

চাকসু নির্বাচন: ছাত্র অধিকার পরিষদের প্রথম প্যানেলের নাম প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৮:১২:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৮:১২:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
চাকসু নির্বাচন: ছাত্র অধিকার পরিষদের প্রথম প্যানেলের নাম প্রকাশ ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রথম প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটির শাখা কমিটি জানিয়েছে, তাদের প্যানেলের নাম রাখা হয়েছে ‘চাকসু ফর র‌্যাপিড চেঞ্জ’।
 

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শাখা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মো. রুমার রহমান। তিনি বলেন, আপাতত আমরা একক প্যানেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে পরবর্তীতে কেউ জোটে আসতে চাইলে সেটি বিবেচনা করা হবে।
 

এর আগে বিকেলে চাকসুর গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়। চারটি সহ-সম্পাদকের পদ বাদ দিয়ে নতুন চারটি মূল পদ যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—‘সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক’, ‘আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক’, ‘পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক’, এবং ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক’। পাশাপাশি ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক’ পদও যুক্ত করা হয়েছে। একইসঙ্গে হল সংসদ থেকেও সহ-সম্পাদকের পদ বিলুপ্ত করা হয়েছে।
 

নির্বাচনী তফসিল অনুযায়ী, রোববার (১৪ সেপ্টেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে, ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই, আর ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। নিয়মিত হওয়ার কথা থাকলেও প্রায় ৩৫ বছর ধরে এ নির্বাচন বন্ধ ছিল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।