ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

সাইবার সুরক্ষা আইন: অনলাইনে জুয়া, জালিয়াতি ও প্রতারণায় কঠোর শাস্তির ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:২৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:২৮:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
সাইবার সুরক্ষা আইন: অনলাইনে জুয়া, জালিয়াতি ও প্রতারণায় কঠোর শাস্তির ঘোষণা

বাংলাদেশে সাইবার অপরাধ দমনে বড় পদক্ষেপ হিসেবে জুয়া, জালিয়াতি ও প্রতারণাসংক্রান্ত অনলাইন কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করেছে সরকার। রোববার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিরা কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী অনলাইনে বা সাইবার প্ল্যাটফর্মে জুয়া খেলার উদ্দেশ্যে ওয়েবসাইট, অ্যাপ বা অন্য কোনো ডিজিটাল মাধ্যম তৈরি, পরিচালনা, অংশগ্রহণ, সহায়তা বা বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার—সবই অপরাধের পর্যায়ে পড়বে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ড ভোগ করতে হতে পারে।
 

একইসঙ্গে, অনলাইনে জালিয়াতির মাধ্যমে প্রতারণা করলে সর্বোচ্চ দুই বছর কারাবাস বা বিশ লাখ টাকা জরিমানার বিধান থাকবে। আর প্রতারণার উদ্দেশ্যে সাইবার প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধ সংঘটিত হলে দায়ী ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা পঞ্চাশ লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ড ভোগ করতে হতে পারে।
 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে এ বিষয়ে নজরদারি জোরদার করেছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকার সবার প্রতি অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে, যাতে ব্যক্তি ও সমাজ সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।