ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

জুলাই সনদ ও নির্বাচনী সংস্কারে যুগপৎ আন্দোলনে সমমনা দলগুলো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১২:৩৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১২:৩৮:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
জুলাই সনদ ও নির্বাচনী সংস্কারে যুগপৎ আন্দোলনে সমমনা দলগুলো

আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনের উদ্যোগ নিচ্ছে জামায়াতে ইসলামীসহ বেশ কিছু ইসলামী দল ও সমমনা সংগঠন। এরই অংশ হিসেবে রোববার পৃথক কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ খেলাফত মজলিস। অন্যদিকে, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নেজামে ইসলাম পার্টি সোমবার সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ও দাবিগুলো প্রকাশ করবে। তবে এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদ যুগপৎ কর্মসূচি বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
 

শনিবার খেলাফত মজলিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমমনা আটটি দলের আলোচনার ভিত্তিতে প্রতিটি দল নিজ নিজ উদ্যোগে পৃথক সংবাদ সম্মেলন করবে। সে ধারাবাহিকতায় রোববার সকাল ১১টায় দলটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের নেতৃত্বে ঢাকার পুরানা পল্টনে সংবাদ সম্মেলন হবে। এখানে জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ, আসন্ন নির্বাচনে উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টিসহ চার দফা দাবি তুলে ধরা হবে। মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের মতে, মূলত সোমবার একযোগে কর্মসূচি ঘোষণার পরিকল্পনা ছিল, তবে আমিরের ব্যস্ততার কারণে খেলাফত মজলিস একদিন আগেই তা করছে।
 

অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সোমবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি জানানো হবে। একইদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ঘোষণা দেবেন দলে দলে রাজপথে নামার। তিনি অভিযোগ করেন, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়াই নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশকে পুনরায় সংকটে ঠেলে দেওয়ার প্রস্তুতি চলছে। তার দাবি, স্বৈরশাসনবিরোধী আন্দোলন আবারও তীব্রতর করতে হবে।
 

নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার জানিয়েছেন, তাদের কর্মসূচিও সোমবার প্রকাশ করা হবে। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, দুর্নীতিবাজদের বিচার এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিই থাকবে মূল এজেন্ডায়।
 

তবে যুগপৎ কর্মসূচি নিয়ে বিভক্ত অবস্থান দেখা যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্পষ্ট করেছে যে, পূর্ণ পিআর পদ্ধতির সাথে তারা একমত নয়, শুধু উচ্চকক্ষে এ প্রক্রিয়ার প্রয়োগে তারা সমর্থন করে। পাশাপাশি তারা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের পক্ষে মত দিয়েছে। অন্যদিকে আমার বাংলাদেশ (এবি) পার্টি ও গণঅধিকার পরিষদ জানিয়েছে, যুগপৎ আন্দোলন বা সমন্বিত কর্মসূচির বিষয়ে এখনো তারা কোনো সিদ্ধান্ত নেয়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।