ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

দোহার হামলার পর আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন ডাকলো কাতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১২:৪৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১২:৪৯:১৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
দোহার হামলার পর আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন ডাকলো কাতার

ইসরাইলের সাম্প্রতিক হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় আগামী সোমবার দোহায় আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
 

আল-আনসারী জানান, সম্মেলনে ইসরাইলি হামলার প্রেক্ষিতে একটি খসড়া প্রস্তাব আলোচনায় আনা হবে। তার ভাষ্য, এ সম্মেলনের মূল তাৎপর্য হলো কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি প্রদর্শন। তিনি দোহায় হামাস নেতাদের ওপর চালানো ওই হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ এবং ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দেন।
 

গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের আবাসিক ভবনে চালানো ইসরাইলি বিমান হামলায় পাঁচ হামাস সদস্য এবং কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হামলার সময় তারা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছিলেন।
 

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৬৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই সংঘাত বন্ধে কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর একযোগে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।