ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে লাখো মানুষের বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৫০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৫০:৪৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে লাখো মানুষের বিক্ষোভ ছবি সংগৃহীত

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে ইসরায়েলের সঙ্গে টানাপোড়েন চলাকালেই অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। রবিবার (২৪ আগস্ট) সিডনি, ব্রিসবেন, মেলবোর্নসহ দেশজুড়ে অন্তত ৪০টিরও বেশি স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর রয়টার্স ও স্কাই নিউজ।
 

আয়োজক সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের দাবি, সারা অস্ট্রেলিয়ায় প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ এতে অংশ নেন। শুধু ব্রিসবেনেই অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ হাজারের বেশি ছিল বলে তারা উল্লেখ করেছে। তবে স্থানীয় পুলিশের হিসাব অনুযায়ী, ওই শহরে প্রায় ১০ হাজার মানুষ মিছিলে যোগ দেন। সিডনি ও মেলবোর্নের পুলিশ কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি।
 

সিডনির আয়োজক জশ লিস জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধ ও গণহত্যার অবসান দাবি এবং ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাতেই মানুষ প্রতিবাদে নেমেছে। বিক্ষোভকারীরা হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।
 

অন্যদিকে, অস্ট্রেলিয়ার ইহুদিদের সংগঠন এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরির সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন বলেছেন, এসব বিক্ষোভ একটি অনিরাপদ পরিবেশ তৈরি করছে এবং তা নিরুৎসাহিত করা উচিত। অস্ট্রেলিয়ায় বিক্ষোভ এমন এক সময়ে হলো যখন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর মধ্যে প্রকাশ্য টানাপোড়েন চলছে। গত ১১ আগস্ট অস্ট্রেলিয়ার লেবার সরকার শর্তসাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়, যা নিয়ে নেতানিয়াহু তীব্র প্রতিবাদ জানিয়ে আলবানিজকে ব্যক্তিগত আক্রমণও করেছেন।
 

এর আগে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নিয়েছিল। ঘোষণার কয়েকদিন আগে হাজারো মানুষ সিডনির বিখ্যাত হারবার ব্রিজে গাজায় শান্তি ও মানবিক সহায়তার দাবিতে মিছিল করেছিলেন।
 

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বছর আগে হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় ৬২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সতর্ক করে বলছে, ইসরায়েলি অবরোধে ত্রাণ বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য ঘাটতি তীব্র আকার ধারণ করেছে এবং সেখানে দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।