ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

ইসরাইলি জাহাজ ও বিমানের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করল তুরস্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:১৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:১৩:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
ইসরাইলি জাহাজ ও বিমানের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করল তুরস্ক ছবি সংগৃহীত

গাজায় চলমান হামলার প্রতিবাদে ইসরাইলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে দেশটির আকাশসীমা ইসরাইলি বিমানের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং তুর্কি বন্দরে কোনো ইসরাইলি জাহাজ ঢুকতে পারবে না বলে জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৯ আগস্ট) তুরস্কের পার্লামেন্টে বিশেষ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, গত দুই বছর ধরে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং মানবিক মূল্যবোধ উপেক্ষা করে এ অপরাধ সংঘটিত করছে। তিনি জানান, আঙ্কারা এখন ইসরাইলকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবেও দেখছে।

এর আগে ২০২৩ সালের মে মাসে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তা প্রবেশের দাবিতে ইসরাইলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছিল তুরস্ক। সে সময় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭০০ কোটি ডলার।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বারবার গাজায় ইসরাইলি হামলাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক-ইসরাইল সম্পর্ক ক্রমেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

আল জাজিরার সাংবাদিক রেসুল সেরদার জানান, সিরিয়ায় ইসরাইলের সামরিক পদক্ষেপও আঙ্কারার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তুর্কি কূটনীতিকদের আশঙ্কা, এই পরিস্থিতি অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকিও তৈরি হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।