ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৫৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৫৪:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যা দেওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে বিপ্লবী ছাত্র জনতা।

রোববার (২৫ আগস্ট) মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের ছাত্র জনতা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছে, অথচ সেই আত্মত্যাগকে অস্বীকার করে ফজলুর রহমান আবারও ফ্যাসিস্ট মনোভাব ছড়ানোর চেষ্টা করছেন।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে দেওয়া হবে না। যারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেবে না, তাদের দেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। তারা ইতিহাসের উদাহরণ টেনে বলেন, যেমনভাবে ১৯৫২ ও ১৯৭১ সালের সংগ্রাম অবমূল্যায়িত করার চেষ্টা হয়েছিল, তেমনভাবে ‘২৪’-কে ভূলুণ্ঠিত হতে দেওয়া হবে না।

বিক্ষোভকারীরা আরও দাবি জানান, বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে অবিলম্বে গ্রেফতার করে কারাগারে নিতে হবে। একই সঙ্গে ঘোষণা দেন, ফজলুর রহমানকে গ্রেফতার না করা পর্যন্ত তার বাসার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।