ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

হামলায় আহত নুরুল হক নুরের জ্ঞান ফিরতে শুরু করেছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:২৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:৩২:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
হামলায় আহত নুরুল হক নুরের জ্ঞান ফিরতে শুরু করেছে ছবি সংগৃহীত

রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে নুরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়, বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং ধীরে ধীরে হুঁশ ফিরছে। সঙ্গে দুটি ছবি পোস্ট করা হয় যেখানে দেখা যায়, নাক ব্যান্ডেজ করা এবং মুখে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি।

দলের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে জানান, চিকিৎসকদের মতে নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, এ কারণে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরসহ আরও কয়েকজন নেতাকর্মী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলার পর নুরের নাক ফেটে গিয়ে মুখ ও বুক রক্তাক্ত হয়ে যায়। পরে সংগঠনের নেতাকর্মীরা তাকে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।