ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

শীতের আগে গ্যাস মজুত নিয়ে উদ্বেগে জার্মানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৫৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৫৬:৩০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
শীতের আগে গ্যাস মজুত নিয়ে উদ্বেগে জার্মানি সংগৃহীত ছবি

আসন্ন শীতে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে না পারার আশঙ্কায় পড়েছে জার্মানি। সরকারি তথ্য অনুযায়ী, ১৮ আগস্ট পর্যন্ত দেশটির গ্যাস মজুত ছিল মাত্র ৬৭ শতাংশ, যা গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
 

বিরোধী দল গ্রিন পার্টির নেতা মাইকেল কেলনার এ পরিস্থিতিকে ‘ঐতিহাসিকভাবে নিম্ন’ আখ্যা দিয়ে সতর্ক করেছেন। তিনি জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম এআরডিকে বলেন, “আমি আতঙ্ক সৃষ্টি করতে চাই না, তবে যদি শীত অতিমাত্রায় কঠোর হয়, তবে সরবরাহ ব্যবস্থা টেকসই থাকবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।”
 

জ্বালানিনিয়ন্ত্রক সংস্থা বুন্দেসনেটজ এজেন্টুরের পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালের একই সময়ে জার্মানির গ্যাস মজুত ছিল ৭৫ শতাংশ, ২০২৩ সালে ৯০ শতাংশ এবং ২০২৪ সালে প্রায় ৯২ শতাংশ। প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও তুলনায় পিছিয়ে রয়েছে দেশটি। ফ্রান্স ও পোল্যান্ড প্রায় ৮০ শতাংশ মজুত করেছে, অস্ট্রিয়ার মজুত ৭৭ শতাংশ আর বেলজিয়ামের ৯২ শতাংশ।
 

তবে সরকার এ পরিস্থিতিকে তীব্র সংকট হিসেবে দেখছে না। অর্থনীতি ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে চারটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু রয়েছে, যা সারা বছর ধরে নমনীয়ভাবে গ্যাস আমদানির সুযোগ দিচ্ছে। ফলে মজুতের ওপর আগের মতো নির্ভরশীল থাকতে হচ্ছে না।
 

উল্লেখযোগ্য যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে জার্মানির মোট গ্যাস আমদানির প্রায় ৫৫ শতাংশ এবং অপরিশোধিত তেলের ৩৫ শতাংশ আসত রাশিয়া থেকে। যুদ্ধ এবং নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার পর দেশটি ধীরে ধীরে রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে আনে। বর্তমানে জার্মানি মূলত নরওয়ে, নেদারল্যান্ডস ও বেলজিয়াম থেকে গ্যাস পাচ্ছে। এসব বিকল্প উৎস কার্যকর হলেও, খরচ আগের তুলনায় অনেক বেশি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।