ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ডিআইজি মোজাম্মেল ও স্ত্রীর বিরুদ্ধে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেল দুদক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৬:৪০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৬:৪০:৪৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ডিআইজি মোজাম্মেল ও স্ত্রীর বিরুদ্ধে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেল দুদক

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) গাজী মো. মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের বিরুদ্ধে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান শেষে কমিশন তাদের কাছে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ পাঠিয়েছে।
 

রোববার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। এর আগে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালতের আদেশে মোজাম্মেল, তার স্ত্রী ও মেয়ে গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল।
 

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৭তম বিসিএস থেকে উত্তীর্ণ হয়ে গাজী মো. মোজাম্মেল হক ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন এবং বর্তমানে অ্যান্টিটেররিজম ইউনিটে কর্মরত আছেন। দীর্ঘ কর্মজীবনে তার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ১৫ কোটি ৮০ লাখ টাকার সামান্য বেশি। তবে তার নামে সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৭ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ তিনি ১১ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ মিলেছে।
 

অন্যদিকে, ফারজানা মোজাম্মেলের নামে মোট সম্পদ পাওয়া গেছে ৮ কোটি ৩১ লাখ টাকার বেশি। এর মধ্যে বৈধ আয়ের উৎস শনাক্ত হয়েছে প্রায় ৫ কোটি ৪৬ লাখ টাকা। ফলে তার নামেও ২ কোটি ৮৫ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক।
 

সংস্থাটি জানিয়েছে, নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে বৈধ আয়ের উৎস ব্যাখ্যা দিতে না পারলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।