ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শিক্ষায় সার্টিফিকেট নির্ভরতা কাটিয়ে মানোন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০১:৪৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০১:৪৪:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
শিক্ষায় সার্টিফিকেট নির্ভরতা কাটিয়ে মানোন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের ছবিঃ সংগৃহীত

বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনও বিশ্বমানের সঙ্গে তাল মেলাতে পারছে না। শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের চেয়ে সার্টিফিকেট অর্জনে বেশি গুরুত্ব দিচ্ছে, ফলে প্রকৃত শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে দক্ষ শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, মেধাবৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং সর্বোপরি শিক্ষাব্যবস্থায় মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্বারোপ করেন।
 

শনিবার রাজধানীর খামারবাড়ি বিএআরসি অডিটরিয়ামে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই) আয়োজিত ‘নিড বেসড এডুকেশন ইন বাংলাদেশ: প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস’ শীর্ষক সেমিনারে এ মতামত উঠে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান।
 

সেমিনারে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকরা অংশ নেন।
 

ইউজিসি চেয়ারম্যান ড. ফায়েজ বলেন, কর্মমুখী ও বিশেষায়িত শিক্ষা সময়ের দাবি। তিনি মনে করেন, তরুণদের জনসম্পদে রূপান্তর করতে চাহিদাভিত্তিক শিক্ষা চালু করা জরুরি। কারিগরি শিক্ষাকে অবজ্ঞা না করে এর প্রতি সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে।
 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমানুল্লাহ জানান, অনেক কলেজে শিক্ষকদের ট্রেনিং ও এমপিও সুবিধা নেই। স্বল্প বেতনে দীর্ঘদিন ধরে তারা কাজ করলেও সম্প্রতি সাড়ে তিন হাজার শিক্ষককে এমপিওর আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারের কাজ চলছে এবং ইংরেজি ও আইসিটি এখন বাধ্যতামূলক করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।