ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

স্মার্টফোনে আড়িপাতা অ্যাপ চিনবেন যেভাবে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
স্মার্টফোনে আড়িপাতা অ্যাপ চিনবেন যেভাবে ছবিঃ সংগৃহীত

স্মার্টফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে সাইবার অপরাধীরা নানা কৌশলে অনেকের ফোনে আড়িপেতে ব্যবহারকারীর ব্যক্তিগত কার্যক্রম পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, ফোনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, ছবি কিংবা আর্থিক তথ্য হাতিয়ে নিয়ে অনেক সময় ব্যবহারকারীকে অর্থনৈতিক ক্ষতি, হয়রানি এমনকি ব্ল্যাকমেলের মুখোমুখি হতে হচ্ছে। তাই আগেভাগে সতর্ক না হলে বিপদের শিকার হওয়া খুব সহজ।
 

বিশেষজ্ঞরা বলছেন, আড়িপাতা অ্যাপগুলো সবসময় ফোনের ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে। ফলে স্বাভাবিকের চেয়ে দ্রুত ব্যাটারি ফুরিয়ে যায় এবং ফোন অল্প সময় ব্যবহার করলেই অস্বাভাবিকভাবে গরম হয়ে ওঠে। এটি অনেক সময় ম্যালওয়্যার উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
 

এছাড়া ফোনের সেটিংস মেনুতে ইনস্টল করা অ্যাপের তালিকা পর্যবেক্ষণ করেও আড়িপাতা সফটওয়্যার শনাক্ত করা সম্ভব। তালিকায় অচেনা বা অপ্রয়োজনীয় কোনো অ্যাপ চোখে পড়লে তা সন্দেহজনক হতে পারে। এই ধরনের অ্যাপ অবিলম্বে আনইনস্টল করা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।