ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

মাত্র ২০ হাজার টাকায় এআই ফিচারসহ আইটেল ‘সুপার ২৬ আলট্রা’ স্মার্টফোন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:৪১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:৪১:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৮ বার পঠিত
মাত্র ২০ হাজার টাকায় এআই ফিচারসহ আইটেল ‘সুপার ২৬ আলট্রা’ স্মার্টফোন ছবি: সংগৃহীত

বাংলাদেশে ২০ হাজার টাকার সেগমেন্টে এআই ফিচারসহ নতুন স্মার্টফোন ‘সুপার ২৬ আলট্রা’ উন্মোচন করেছে স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল। প্রিমিয়াম ডিজাইন, ফ্ল্যাগশিপ–লেভেল ডিসপ্লে, টেকসই নির্মাণ ও শক্তিশালী এআই ফিচারের সমন্বয়ে এই ডিভাইসটি সাশ্রয়ী মূল্যে উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা দেবে বলে কোম্পানির দাবি।
 

৬.৮ মিলিমিটারের সুপার স্লিম ডিজাইনের ফোনটিতে আছে ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১.৫কে রেজল্যুশন, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস। কর্নিং গরিলা গ্লাস ৭আই ও টাইটানশিল্ড আর্কিটেকচার ডিভাইসটির সুরক্ষা বাড়িয়েছে। রেইন অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্সও রয়েছে।
 

অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে এনএফসি ওয়ান–টাচ শেয়ারিং, ১.২ কিলোমিটার আলট্রা–লিংক কানেক্টিভিটি ও ইনফ্রারেড রিমোট কন্ট্রোল। বিশাল ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারযোগ্যতা নিশ্চিত করে।
 

সফটওয়্যারে রয়েছে উন্নত এআই ইন্টিগ্রেশন—যেমন এআই ইমেজ এডিটর, সিনেমাটিক ভ্লগ জেনারেটর, এআই ক্যামেরা ইরেজার ও সার্কেল টু সার্চ ফিচার। এছাড়া আইটেলের নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্ট ‘সোলা’ দৈনন্দিন কাজকে সহজ করে তোলে।
 

কোম্পানির মতে, সুপার ২৬ আলট্রা তরুণ, ডিজাইন–প্রেমী ও প্রযুক্তি–সচেতন ব্যবহারকারীদের জন্য স্টাইল, পারফরম্যান্স ও উদ্ভাবনের সমন্বিত অভিজ্ঞতা দেবে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।