গুগলের এআই এখন বানাবে Shorts ভিডিও
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০১:০৪:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০১:০৪:০৪ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৬ বার পঠিত
ছবি: সংগৃহীত
গুগল তাদের এআই–ভিত্তিক ভিডিও জেনারেশন টুল Veo 3–এ যুক্ত করেছে নতুন ফিচার, যার মাধ্যমে সরাসরি Shorts, TikTok বা Instagram Reels-এর মতো প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করা যাবে। নতুন আপডেটে যুক্ত হয়েছে Vertical (9:16) ফরম্যাট ও উন্নত 1080p রেজল্যুশন। আপাতত এই সুবিধা ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
গুগলের ব্লগ পোস্টে জানানো হয়, এখন থেকে Veo 3 এবং Veo 3 Fast উভয় মডেলেই 9:16 aspect ratio সাপোর্ট থাকবে। মোবাইল ও সোশ্যাল মিডিয়াভিত্তিক কনটেন্টের জন্য এটি আরও কার্যকর হবে। এ ফিচার ব্যবহার করতে ডেভেলপারদের API request–এ aspectratio প্যারামিটার 9:16 সেট করতে হবে।
ভিডিওর মানেও এসেছে উন্নতি। আগে সর্বোচ্চ রেজল্যুশন ছিল 720p, যা এখন বেড়ে 1080p হয়েছে। তবে নতুন এই রেজল্যুশন কেবল 16:9 ফরম্যাটে কার্যকর থাকবে।
মূল্যও কমানো হয়েছে উল্লেখযোগ্যভাবে। আগে Veo 3 দিয়ে প্রতি সেকেন্ড ভিডিও তৈরি করতে খরচ হতো 75 সেন্ট, এখন তা নেমে এসেছে 40 সেন্টে। একইভাবে Veo 3 Fast–এর খরচ 40 সেন্ট থেকে কমে 15 সেন্ট হয়েছে। গুগলের দাবি, নতুন আপডেটের ফলে টুলটি প্রায় ৫০% সাশ্রয়ী হয়েছে।
গুগল জানিয়েছে, Veo 3 ও Veo 3 Fast এখন স্থিতিশীলভাবে Gemini API–তে চলছে এবং বৃহৎ পরিসরে ব্যবহার উপযোগী। কোম্পানি ইতোমধ্যেই একটি ডেমো ভিডিও প্রকাশ করেছে, যেখানে নতুন রেজল্যুশন ও কম খরচের সুবিধা তুলে ধরা হয়েছে।
এ ছাড়া চলতি বছরের জুনে গুগল ঘোষণা করেছিল, খুব শিগগিরই YouTube Shorts–এ সরাসরি Veo 3 সংযুক্ত করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।