ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

অ্যান্ড্রয়েড ফোনে আসছে ইমার্জেন্সি লাইভ ভিডিও ফিচার?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১২:১৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১২:১৮:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
অ্যান্ড্রয়েড ফোনে আসছে ইমার্জেন্সি লাইভ ভিডিও ফিচার? ছবি: সংগৃহীত

আইফোনের মতোই জরুরি পরিস্থিতিতে লাইভ ভিডিও শেয়ারের সুবিধা এবার অ্যান্ড্রয়েড ফোনেও আসতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, গুগল তাদের সেফটি ফিচারের তালিকায় নতুন এই সুবিধা যুক্ত করার পরিকল্পনা করছে।
 

গত বছর অ্যাপল প্রথমবারের মতো ‘ইমার্জেন্সি এসওএস লাইভ ভিডিও’ চালু করে। এ ফিচারের মাধ্যমে জরুরি সেবাকর্মীরা প্রয়োজনে বিপদগ্রস্ত ব্যক্তির আইফোন ক্যামেরা চালু করে সরাসরি ভিডিও বা ছবি দেখতে পারেন। ব্যবহারকারীর কাছে ভিডিও সংরক্ষণের সুযোগ না থাকলেও জরুরি সেবাকর্মীরা প্রয়োজনে সেটি সংরক্ষণ করতে পারেন।
 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, একই ধাঁচে অ্যান্ড্রয়েডেও ফিচারটি আনার ইঙ্গিত পাওয়া গেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল প্লে সার্ভিসের সর্বশেষ বেটা সংস্করণে ‘শেয়ার লাইভ ভিডিও’ ও ‘ইমার্জেন্সি সার্ভিসেস উইল ইউজ ইয়োর ক্যামেরা’–এর মতো কোড শনাক্ত হয়েছে।
 

তবে এই ফিচার সব অ্যান্ড্রয়েড ফোনে আসবে, নাকি কেবল গুগলের পিক্সেল ডিভাইসে সীমাবদ্ধ থাকবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি গুগল।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।