ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আয়কর রিটার্ন না দিলে বেতন, ভাতা ও পরিষেবা সংযোগে জটিলতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৬:৩৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:১৬:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
আয়কর রিটার্ন না দিলে বেতন, ভাতা ও পরিষেবা সংযোগে জটিলতা

২০২৫-২৬ অর্থবছরের নতুন আয়কর নির্দেশিকায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে কর কর্মকর্তারা বেতন-ভাতা প্রদান এবং অন্যান্য সুবিধা প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি করতে পারবেন। এছাড়া করযোগ্য আয় থাকা সত্ত্বেও রিটার্ন না দিলে গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতাও তাদের হাতে থাকবে।
 

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, রিটার্ন দাখিলে ব্যর্থ হলে পাঁচ ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে—আয়কর আইনের ২৬৬ ধারায় জরিমানা, ১৭৪ ধারায় কর অব্যাহতির সীমা সংকোচন, মাসিক ২ শতাংশ হারে অতিরিক্ত কর, পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা এবং বেতন-ভাতা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি করা। এর ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রেই অর্থনৈতিক ও প্রশাসনিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

বিদ্যমান নিয়ম অনুযায়ী, দুই শ্রেণির টিআইএনধারীদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। প্রথমত, যাদের বার্ষিক করযোগ্য আয় সাড়ে তিন লাখ টাকার বেশি; দ্বিতীয়ত, যাদের ক্ষেত্রে আইন অনুসারে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক, যেমন ৩৯ ধরনের সরকারি-বেসরকারি সেবা গ্রহণে রিটার্নের প্রমাণপত্র দেখানো।
 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ই–রিটার্ন সিস্টেমে প্রযুক্তিগত সমস্যার কারণে কেউ অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে। অনুমোদন সাপেক্ষে তিনি কাগুজে রিটার্ন জমা দিতে পারবেন। গত বছর সীমিত পরিসরে অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করার পর ১৭ লাখের বেশি করদাতা ই–রিটার্ন দাখিল করেছিলেন। বর্তমানে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ, রসিদ প্রিন্ট এবং কর সনদ সংগ্রহ করতে পারছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।