ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

নেতানিয়াহু হত্যাচেষ্টার অভিযোগে ইসরাইলে সত্তরোর্ধ্ব নারী গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৫৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১১:১৩:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
নেতানিয়াহু হত্যাচেষ্টার অভিযোগে ইসরাইলে সত্তরোর্ধ্ব নারী গ্রেফতার ছবি: সংগৃহীত।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তিনি মধ্য ইসরাইলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারী নিজেই একটি বিস্ফোরক ডিভাইস তৈরি করেছিলেন এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরও কিছু সরকারবিরোধী কর্মীর সঙ্গে যোগাযোগ করে অস্ত্র সংগ্রহের চেষ্টা করেন। পাশাপাশি, নেতানিয়াহুর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কেও তথ্য জোগাড়ের চেষ্টা করেন তিনি।
 

সিএনএনের এক প্রতিবেদনে বুধবার জানানো হয়, তদন্তের স্বার্থে ওই নারীর পরিচয় ও ঠিকানা গোপন রাখা হয়েছে। তবে আদালতের অনুমতিক্রমে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। জানা যায়, গোয়েন্দা সংস্থা শিন বেত এবং লাহাভ-৪৩৩ ইউনিটের আন্তর্জাতিক অপরাধ বিভাগ যৌথভাবে তদন্ত পরিচালনা করেছে।
 

দুই সপ্তাহ আগে তাকে গ্রেফতার করা হলেও পরে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। বর্তমানে ওই নারীর ওপর সরকারি কোনো প্রতিষ্ঠানে প্রবেশ এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সান্নিধ্যে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
 

ইসরাইলি সংবাদমাধ্যম কেএএন জানিয়েছে, বৃহস্পতিবার তার বিরুদ্ধে 'অপরাধমূলক ষড়যন্ত্র' ও 'সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র' সংক্রান্ত অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
 

এই ঘটনা দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সরকারবিরোধী আন্দোলনের পটভূমিতে এমন ঘটনা নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির উদ্যোগ নিতে প্ররোচিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।