ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কিশোরগঞ্জের ৩টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৫:৪৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৫:৪৪:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
কিশোরগঞ্জের ৩টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা চূড়ান্ত হওয়া কিশোরগঞ্জ জেলার ৩ আসনের ৩ প্রার্থী। ছবি: সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৩টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (১৩ জুলাই) কেন্দ্র থেকে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

চূড়ান্ত হওয়া তিনটি আসন হচ্ছে, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১, করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৩ এবং ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসন।

এর মধ্যে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মনোনয়ন পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার।

এছাড়া কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. বিল্লাল আহমেদ মজুমদার।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার জানান, জেলার ৬টি আসনের জন্য প্রার্থী মনোনয়ন দিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছিলো। এর মধ্যে তিনটি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি তিনটি আসনের ব্যাপারে কেন্দ্র পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।