ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মঙ্গলের কাছে বিরল ধূমকেতু ‘৩আই/আটলাস’-এর স্পষ্ট ছবি প্রকাশ করল নাসা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ১১:৩২:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ১১:৩২:৫৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
মঙ্গলের কাছে বিরল ধূমকেতু ‘৩আই/আটলাস’-এর স্পষ্ট ছবি প্রকাশ করল নাসা ছবি: সংগৃহীত

মঙ্গলগ্রহের নিকটে আবির্ভূত এক বিরল ধূমকেতুর উচ্চমানের ছবি প্রকাশ করেছে নাসা। সৌরজগত অতিক্রমরত ধূমকেতু ‘৩আই/আটলাস’-কে এত কাছ থেকে ও এত স্পষ্টভাবে এর আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। নাসার এক্স হ্যান্ডলে বুধবার প্রকাশিত ছবিগুলোতে ধূমকেতুটিকে উজ্জ্বল বিন্দুর মতো দেখা যায়, যার চারপাশে গ্যাস ও ধুলোর আবরণ এবং কিছু ফ্রেমে একটি দীর্ঘ সরু লেজ স্পষ্ট হয়েছে।

 

বিজ্ঞানীরা জানান, চলতি বছরের জুলাইয়ে প্রথম সনাক্ত হওয়া ‘৩আই/আটলাস’ সৌরজগতে প্রবেশ করা তৃতীয় আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু। এর আগে ২০১৭ সালে ‘ওউমুয়ামুয়া’ এবং ২০১৯ সালে ‘২আই/বরিসভ’ ধরা পড়েছিল। তুলনামূলকভাবে নতুন এই ধূমকেতুটি আরও কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ দিয়েছে, যদিও এর আচরণ সাধারণ ধূমকেতুর মতোই।
 

নাসা জানায়, তাদের লুসি মহাকাশযান ১৬ সেপ্টেম্বর ধূমকেতুটি মঙ্গলের দিকে ধাবিত হওয়ার সময় বিস্তারিত কিছু ছবি ধারণ করে। একই সময়ে স্টেরিও-এ মানমন্দিরের তোলা চিত্রে দেখা যায়, ধূমকেতুটি প্রতি ঘণ্টায় প্রায় ১ লাখ ৩০ হাজার মাইল বেগে ছুটছিল। ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটারও মঙ্গলের পাশ দিয়ে যেতে যেতে ধূমকেতুটির ছবি তোলে। ছবি তোলার সময় এটি পৃথিবী থেকে প্রায় ১ কোটি ৮৬ লাখ মাইল দূরে ছিল।
 

অক্টোবরের শেষ দিকে ‘৩আই/আটলাস’ সূর্যের সবচেয়ে কাছে আসে, ফলে কয়েক সপ্তাহ পৃথিবী থেকে এটি আড়াল হয়ে যায়। নাসা আশা করছে, ডিসেম্বরের শুরুতেই এটি আবার দৃশ্যমান হবে এবং গবেষকরা ধূমকেতুটির আচরণ আরও বিশদভাবে বিশ্লেষণ করতে পারবেন। সংস্থাটি নিশ্চিত করেছে যে ধূমকেতুটি পৃথিবীর জন্য কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি করছে না। ১৯ ডিসেম্বর এটি পৃথিবীর নিকটতম দূরত্বে আসবে, তবে তখনও দুই পিণ্ডের মধ্যে ব্যবধান থাকবে প্রায় ১৭ কোটি মাইল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।