ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

ডিজিটাল স্বাধীনতার অবসান নিয়ে জন্মদিনে আবেগঘন বার্তা পাভেল দুরভের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১০:০৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১০:০৬:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
ডিজিটাল স্বাধীনতার অবসান নিয়ে জন্মদিনে আবেগঘন বার্তা পাভেল দুরভের ছবি: সংগৃহীত
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভ তার ৪১তম জন্মদিনে এক আবেগঘন বার্তায় সতর্ক করেছেন—ডিজিটাল দুনিয়ার স্বাধীনতা দ্রুত বিলুপ্তির পথে। নিজের জন্মদিনে কোনো উৎসব না করার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, “আমাদের প্রজন্ম সেই শেষ প্রজন্ম হতে পারে যারা প্রকৃত স্বাধীনতা ভোগ করেছিল—কিন্তু নিজেরাই তা হারাতে দিয়েছে।”
 
দুরভের মতে, একসময় মুক্ত তথ্য বিনিময়ের প্রতিশ্রুতি নিয়ে গড়ে ওঠা ইন্টারনেট আজ রূপ নিয়েছে নজরদারি ও নিয়ন্ত্রণের হাতিয়ারে। তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যে ডিজিটাল আইডি, অস্ট্রেলিয়ায় অনলাইন বয়স যাচাই, এবং ইউরোপে ব্যক্তিগত বার্তা স্ক্যানের মতো আইন আজ ব্যক্তিগত স্বাধীনতাকে বিপন্ন করছে।
 
তিনি আরও বলেন, যেসব ব্যক্তি সরকার বা নীতির সমালোচনা করছে তাদের শাস্তি দেওয়া হচ্ছে; যুক্তরাজ্যে অনেক মানুষ টুইটের জন্য কারাগারে, আর ফ্রান্সে স্বাধীনতা ও প্রাইভেসি রক্ষাকারী প্রযুক্তি উদ্যোক্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
 
দুরভ সতর্ক করে বলেন, “আমরা যদি এখনই না জাগি, তবে ইতিহাস আমাদের স্মরণ করবে সেই প্রজন্ম হিসেবে—যারা নিজেদের স্বাধীনতা, প্রাইভেসি ও নৈতিকতার পতন ঘটতে দেখেছে, অথচ কিছুই করেনি।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।