ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

চ্যাটজিপিটির নতুন ফিচার: জনপ্রিয় অ্যাপের সঙ্গে সরাসরি ইন্টিগ্রেশন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১০:২৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১০:২৮:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
চ্যাটজিপিটির নতুন ফিচার: জনপ্রিয় অ্যাপের সঙ্গে সরাসরি ইন্টিগ্রেশন ছবি সংগৃহীত

ওপেনএআই সোমবার (৬ অক্টোবর) ঘোষণা করেছে, বিশ্বখ্যাত জেনারেটিভ এআই মডেল চ্যাটজিপিটি এখন থেকে স্পটিফাই, বুকিং.কম, ক্যানভা, কোর্সেরা, এক্সপিডিয়া সহ আরও কিছু জনপ্রিয় অ্যাপের সঙ্গে সরাসরি কাজ করতে পারবে। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটের মধ্যেই মিউজিক চালানো, হোটেল বা ফ্লাইট বুকিং, রিয়েল এস্টেট খোঁজা এবং অন্যান্য কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন।
 

ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান বার্ষিক ‘ডেভেলপার ডে’ অনুষ্ঠানে এই নতুন অ্যাপ এসডিকে (SDK) চালু করেন, যা চ্যাটজিপিটিকে তৃতীয় পক্ষের অ্যাপের সঙ্গে সংযুক্ত করে ব্যবহারকারীর ডিজিটাল অভিজ্ঞতাকে আরও ইন্টার‌্যাকটিভ এবং সমৃদ্ধ করবে। প্রথম পর্যায়ে বুকিং.কম, স্পটিফাই, জ়িলো, ক্যানভা, ফিগমা এবং এক্সপিডিয়ার মতো প্ল্যাটফর্মগুলো এই ইন্টিগ্রেশনে যুক্ত হয়েছে। বছরের শেষ নাগাদ উবার, অলট্রেইলস ও ডোরড্যাশও যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে।
 

বিশ্বের অনেক দেশে চালু হলেও ইউরোপে এখনো এই ফিচার চালু হয়নি, যেখানে এআই ব্যবহার নিয়ন্ত্রণ বিধান কঠোর এবং আইনগত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা বাকি।
 

এই ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি আরও শক্তিশালী ডিজিটাল সহকারী হিসেবে আত্মপ্রকাশ করবে, যা ব্যবহারকারীরা সহজে ম্যাপ দেখা, প্লেলিস্ট তৈরি, এবং অন্যান্য অ্যাপভিত্তিক সেবা গ্রহণে সক্ষম হবেন। উদাহরণ স্বরূপ, ব্যবহারকারী সরাসরি বলতে পারবে, "“স্পটিফাই, এই শুক্রবারের পার্টির জন্য একটা প্লেলিস্ট তৈরি করো।” তখন স্পটিফাই চ্যাটের মধ্যেই সেই অনুরোধ পূরণ করবে।
 

ওপেনএআই জানিয়েছে, বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৮ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। নতুন এই ফিচার চালু হওয়ার ফলে এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারী হিসেবে অনেক বেশি কার্যকর হয়ে উঠবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।