ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আলজেরিয়ায় আমচাষে আগ্রহ, বাংলাদেশি কৃষকদের জন্য জমি-সুবিধা দেবে দেশটি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:২৯:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:২৯:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
আলজেরিয়ায় আমচাষে আগ্রহ, বাংলাদেশি কৃষকদের জন্য জমি-সুবিধা দেবে দেশটি আম বাগান পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদেলৌহাব সাইদানী। ছবি: সংগৃহীত
বিমানভাড়া ছাড়াই বাংলাদেশি কৃষকদের আলজেরিয়ায় নিয়ে গিয়ে সেখানে বিনামূল্যে জমি, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ করে আমচাষে নিয়োজিত করতে চায় দেশটি—এমন আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলৌহাব সাইদানী।
 
শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত 'আলজেরিয়ার সাথে কৃষি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণ' শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
তিনি জানান, আলজেরিয়ায় আমচাষের পাশাপাশি প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন, আম আমদানি ও বিনিয়োগেও আগ্রহ রয়েছে তাদের। পাশাপাশি দুই দেশের মধ্যে সরাসরি যাত্রীবাহী ও পণ্য পরিবহনকারী কার্গো বিমান চালুর আশ্বাসও দেন।
 
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের আয়োজিত এ সম্মেলনে অংশ নেন আমচাষি, উদ্যোক্তা, রপ্তানিকারকসহ সংশ্লিষ্টরা।
 
রাষ্ট্রদূত বলেন, ‘আলজেরিয়া একটি উন্মুক্ত অর্থনীতির দেশ, যেখানে কৃষি ও পর্যটনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। আমাদের দেশের জমির গুণাগুণ ও আমচাষের উপযোগী জাতগুলো নির্ধারণে বাংলাদেশি কৃষক, গবেষক ও উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে চাই।’
 
চাঁপাইনবাবগঞ্জে কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াকরণ প্রযুক্তি কেন্দ্র স্থাপনের কথাও জানান তিনি। সম্মেলন শেষে রাষ্ট্রদূত বিভিন্ন আমবাগান, বাজার ও প্রক্রিয়াজাত কারখানা পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষক-উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
 
এদিকে, রাষ্ট্রদূতের এমন আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা বলছেন, আম রপ্তানি ও প্রক্রিয়াজাত শিল্পে সরকারের কার্যকর পদক্ষেপে দুই দেশই লাভবান হবে।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি নুরুল মোস্তফা, সাধারণ সম্পাদক আলী হায়দার, জেলা কৃষি উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, চেম্বারের সহ-সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ।
 
উল্লেখ্য, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭,৫০৪ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।