ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

শাহপরীর গোলারচরে ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলে জীবিত উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১১:২৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১১:২৬:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
শাহপরীর গোলারচরে ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলে জীবিত উদ্ধার

কক্সবাজারের টেকনাফের শাহপরীর গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় ডুবন্ত একটি ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে তাদের নিরাপদে তীরে নিয়ে আসা হয়।
 

কোস্ট গার্ডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এম ভি আবুল হাশেম নামের ফিশিং বোটটি রোববার ছয় জেলেকে নিয়ে মাছ ধরতে সমুদ্রে যায়। ফেরার পথে তীব্র ঢেউ ও স্রোতের কারণে নৌকাটি ডুবতে শুরু করে। এ সময় স্থানীয় এক জেলে মোবাইল ফোনে কোস্ট গার্ডকে বিষয়টি জানান।
 

খবর পাওয়ার পর সেন্ট মার্টিন স্টেশন থেকে কোস্ট গার্ড দ্রুত অভিযান চালায় এবং ডুবন্ত বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয় এবং বোট মালিকের কাছে হস্তান্তর করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।