ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সীমানা নির্ধারণ শুনানিতে একদিনে ৮১১টি দাবি-আপত্তি নিষ্পত্তি করল নির্বাচন কমিশন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১০:১৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১০:২৫:১৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
সীমানা নির্ধারণ শুনানিতে একদিনে ৮১১টি দাবি-আপত্তি নিষ্পত্তি করল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ছয়টি জেলার ১৮টি আসনের বিষয়ে মোট ৮১১টি আবেদন নিষ্পত্তি করা হয়।
 

রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শুনানিতে ৪২৯টি আপত্তি এবং ৩৮২টি পরামর্শ শোনা হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। কমিশনাররা এবং ইসি সচিবালয়ের সচিবও উপস্থিত ছিলেন।
 

শুনানিতে আবেদনকারীরা ও তাদের আইনজীবীরা নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। ইসি জানায়, আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে যৌক্তিক প্রস্তাবগুলো বিবেচনায় নেওয়া হবে। সিইসি বলেন, কমিশন পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে এবং আবেদনকারীদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম দিনের শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুরের আসনগুলো নিয়ে আলোচনা হয়। আজ (২৫ আগস্ট) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের শুনানি এবং আগামী ২৬ আগস্ট ঢাকা অঞ্চলের শুনানি অনুষ্ঠিত হবে। ২৭ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের শুনানি নেওয়া হবে।
 

ইসি সূত্র জানিয়েছে, ১০ আগস্ট পর্যন্ত ৮৩টি আসনের সীমানা নিয়ে মোট ১ হাজার ৭৬০টি দাবি ও আপত্তি জমা পড়েছে। শুনানি শেষে এগুলো নিষ্পত্তি করে শিগগিরই চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।