ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

গুম ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ২৮ জনের গ্রেফতার দাবি, ন্যায়বিচার চায় ভুক্তভোগী পরিবারগুলো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৯:২৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৯:২৭:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
গুম ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ২৮ জনের গ্রেফতার দাবি, ন্যায়বিচার চায় ভুক্তভোগী পরিবারগুলো সংগৃহীত ছবি
 

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ট্রাইব্যুনালের অভিযুক্ত ২৮ জনকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। একই সঙ্গে এখনো নিখোঁজদের সন্ধান ও গুম কমিশনের স্বচ্ছ তদন্ত দাবি তুলেছেন তারা।
 

মঙ্গলবার (১৪ অক্টোবর) হাইকোর্ট ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। গুমের শিকার ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠন ‘মায়ের ডাক’ এর উদ্যোগে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার বিচার দাবিতে পরিবারের সদস্যরা অংশ নেন।
 

মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মালেক, গুমের শিকার খালেদ হোসেনের স্ত্রী সৈয়দা শারমিন সুলতানা, ছাত্রদল নেতা সেলিম রেজা পিন্টুর বোন রেহানা পারুল, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত পরিবারগুলো এখনো গুম কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ পাচ্ছেন না।
 

আবদুল মালেক বলেন, “গত ১৫ বছর ন্যায়বিচারহীনতার মধ্যে কেটেছে। এখনো গুমের শিকার পরিবারের সদস্যরা আশাহত হয়ে রাস্তায় দাঁড়াতে বাধ্য হচ্ছেন।” সৈয়দা শারমিন সুলতানা জানান, তিনি এখন নিজের পরিচয় দিতে দ্বিধায় পড়েন, কারণ সবাই তাকে “গুম খালেদের স্ত্রী” হিসেবেই চেনে।
 

মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম বলেন, “গুমের শিকার পরিবারগুলোর কণ্ঠ আন্তর্জাতিক মহলে পৌঁছালেও দেশের সরকার এখনো তাদের আহ্বানে সাড়া দিচ্ছে না। গুম কমিশন ও ট্রাইব্যুনাল থাকলেও কার্যকর পদক্ষেপ খুবই সীমিত।” তিনি অভিযুক্ত ২৮ জনের দ্রুত বিচার দাবি করেন।
 

সংগঠনের পক্ষ থেকে লিখিত বিবৃতিতে বলা হয়, অতীতে রাষ্ট্রীয় বাহিনী যেমন র‍্যাব, ডিবি, এনএসআই ও ডিজিএফআই-এর কিছু সদস্য রাজনৈতিক স্বার্থে গুম, খুন ও ক্রসফায়ারের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানানো হয়।
 

মানববন্ধনে ছয় দফা দাবি উত্থাপন করা হয়—
১. মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দ্রুত আইনের আওতায় আনা।
২. এখনো নিখোঁজ ব্যক্তিদের অবস্থান প্রকাশ ও দোষীদের শাস্তি নিশ্চিত করা।
৩. সব রাষ্ট্রীয় বাহিনীকে পেশাদার, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা।
৪. গোপন বন্দিশালার প্রমাণ নষ্টে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনা।
৫. গুম কমিশন, ট্রাইব্যুনাল ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা।
৬. বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার করা।

 

ভুক্তভোগী পরিবারগুলো জানান, বিচারের আশায় বছরের পর বছর পার করলেও এখনো কেউ দায় স্বীকার করেনি, বরং অধিকাংশ সময় তারা প্রশাসনিক জটিলতার মধ্যে আটকে আছেন। তাদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে অবশেষে রাষ্ট্র ন্যায়বিচারের পথে এগিয়ে আসবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।