ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ঢাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান গ্রেফতার, সিআইডির দাবি আন্দোলনে নাশকতার সংশ্লিষ্টতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
ঢাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান গ্রেফতার, সিআইডির দাবি আন্দোলনে নাশকতার সংশ্লিষ্টতা মো. মিজানুর রহমান। সংগৃহীত ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর ২২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মিজানুর রহমানকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে সিআইডির বিশেষ টিম।
 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে জানান, মিজানুর রহমান আন্দোলনের সময় রামপুরা, বনশ্রী ও হাতিরঝিল এলাকায় ছাত্রদের বিরোধিতায় নাশকতা ও সাংগঠনিক তৎপরতায় জড়িত ছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান স্বীকার করেছেন যে গত জুলাই-আগস্ট মাসে তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছিলেন। আজ সোমবার তাঁকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করার কথা জানিয়েছে সিআইডি।
 

জসীম উদ্দিন খান আরও বলেন, অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সূত্র: সিআইডি 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।