ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ, ছয় মাসে জমা হবে সুপারিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৪৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৪৪:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ, ছয় মাসে জমা হবে সুপারিশ
সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পুনর্নির্ধারণে গঠিত জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই সভায় সভাপতিত্ব করবেন।
 
গত ২৭ জুলাই সরকার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পর্যালোচনার জন্য ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’ গঠন করে। কমিশন আগামী ছয় মাসের মধ্যে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেবে। হিসাব নির্ধারণের সময় কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা ছয় ধরা হবে।
 
এর আগে, কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পে কমিশনের প্রতিবেদনে দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও মূল্যস্ফীতি বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
 
কমিশনের দায়িত্বের মধ্যে রয়েছে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনা। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা এই সুপারিশ প্রক্রিয়ার আওতায় থাকবেন না। বর্তমানে ২০১৫ সালের পে স্কেলের অধীনে ২০টি বেতন গ্রেডে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।