ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সারাদিন সুস্থ থাকতে সকালের নাশতায় খাবেন যেসব স্বাস্থ্যকর খাবার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১০:১৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১০:১৪:৪৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
সারাদিন সুস্থ থাকতে সকালের নাশতায় খাবেন যেসব স্বাস্থ্যকর খাবার সংগৃহীত ছবি।

সারাদিন সতেজ ও কর্মক্ষম থাকতে চাইলে দিনের শুরুটা হতে হবে স্বাস্থ্যকর নাশতায়। গবেষণা বলছে, সকালবেলা ভারী ও পুষ্টিকর নাশতা শরীরের বিপাকক্রিয়া ত্বরান্বিত করে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। এছাড়া এটি সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তির যোগানও দেয়। তাই নাশতা যেন হালকা নয়, বরং পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ হয়, সেটাই গুরুত্বপূর্ণ।
 

চলুন জেনে নিই কিছু উপকারী খাবার যা সকালের নাশতায় অবশ্যই রাখবেন:

রুটি:
আটার রুটি একটি সহজলভ্য ও স্বাস্থ্যকর নাশতা। এটি সবজি, ডিম কিংবা কলার সঙ্গে খেলে আরও পুষ্টিকর হয়।

 

ডিম:
ডিমকে বলা হয় ‘সুপারফুড’। এতে রয়েছে প্রচুর প্রোটিন, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। পেশি গঠনে যেমন এটি সহায়ক, তেমনি চোখ ও ত্বকেরও যত্ন নেয়।

 

ওটমিল:
ওটস হলো ফাইবারসমৃদ্ধ একটি খাদ্য। এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ওজন নিয়ন্ত্রণে রাখতে ওটসের বিকল্প নেই।

 

চিয়া সিড:
চিয়া সিডে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা মিনারেল। এটি এনার্জি বাড়ায়, হাড় ও ত্বকের জন্য উপকারী এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করে।

 

দই:
প্রাতঃরাশে এক বাটি দই হাড়ের গঠনে সাহায্য করে, ক্যালসিয়াম সরবরাহ করে ও সারাদিন শক্তি জোগায়। তবে শুধুমাত্র দই না খেয়ে সঙ্গে অন্য খাবারও রাখা ভালো।

 

কাঠবাদাম:
ভেজানো কাঠবাদাম ভিটামিন ও খনিজে ভরপুর। সকালে ৫-১০টি কাঠবাদাম খেলে হজম ভালো হয়, রুচি বাড়ে এবং পুষ্টিও মেলে।

 

ফলমূল:
সকালের নাশতায় কলা, আপেল, পেয়ারাসহ মৌসুমি ফল রাখা যেতে পারে। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফাইবার যোগায় ও ওজন নিয়ন্ত্রণে রাখে।

 

স্বাস্থ্যকর জীবনযাপনের প্রথম ধাপ হলো সঠিক খাবারের অভ্যাস গড়ে তোলা। তাই সুস্থ থাকতে আজ থেকেই নাশতায় রাখুন এসব পুষ্টিকর খাবার।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।