ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বাংলাদেশ এখন ফিটনেসবিহীন রাষ্ট্র: সুনামগঞ্জে পথসভায় নাহিদ ইসলাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৬:৫৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৬:৫৭:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
বাংলাদেশ এখন ফিটনেসবিহীন রাষ্ট্র: সুনামগঞ্জে পথসভায় নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত। সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে আয়োজিত পথসভায় বক্তব্যকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন সর্বস্তরে ফিটনেসবিহীন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, "শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র বাংলাদেশ রেখে দিল্লিতে পালিয়ে গেছেন। দেশের বিমান, যানবাহন, প্রশাসন ও পুলিশ— কোথাও কোনো ফিটনেস নেই। এই ভাঙাচোরা রাষ্ট্রকে মেরামত করতেই এনসিপির জন্ম।"
 
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। সভার শুরুতে উত্তরায় মাইলস্টোন কলেজ দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এনসিপি নেতারা।
 
এর আগে নাহিদ ইসলাম জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সহানুভূতি জানান। জুমার নামাজের পর একটি পদযাত্রা সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়, যেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
 
নাহিদ ইসলাম বলেন, "ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। এখন সময় নতুন বাংলাদেশ গড়ার। যতদিন না নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠিত হচ্ছে, ততদিন আন্দোলন চলবে।"
 
তিনি আরও বলেন, “মুজিববাদ নানা ছলচাতুরি করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশে আর মুজিববাদের রাজনীতি হবে না। একদলীয় শাসন, ঘুষ-দুর্নীতি, সংখ্যালঘু নির্যাতন, ভারত নির্ভরতা ও ধর্মবিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধে সামাজিক-সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শকে রক্ষা করতে হবে।”
 
এই কর্মসূচিকে কেন্দ্র করে সুনামগঞ্জ শহরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন স্থানে এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে তোরণও নির্মাণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।